ডেটা মুছে ফেলা

সর্বশেষ আপডেট: ৪ নভেম্বর ২০২৬

১. শুধু Facebook / Instagram সংযোগ সরাতে

  • Creation Plus AI-তে লগইন করে চ্যানেল পাতায় গিয়ে পেজ বা Instagram-এর পাশে “সরান” চাপুন। পেজের অ্যাক্সেস টোকেন সাথে সাথে মুছে যায়, আর আমরা আর সেই পেজের মেসেজ পাই না।
  • অথবা Facebook থেকে: Settings & privacy → Settings → Business integrations (বা Apps and websites) → Creation Plus AI → Remove। এতে আমাদের অ্যাক্সেস বাতিল হয়।

২. সব তথ্য মুছে ফেলতে

অ্যাকাউন্টের ইমেইল থেকে আমাদের লিখুন: info@creationplus-bd.com। বিষয়ে লিখুন “Data deletion request”, আর দোকানের নাম বা Facebook পেজের নাম দিন।

আমরা ৩০ দিনের মধ্যে মুছে দিই: অ্যাকাউন্ট, পেজ ও Instagram-এর টোকেন ও আইডি, কাস্টমারের সব মেসেজ ও প্রোফাইল, অর্ডার, প্রোডাক্ট আর AI নির্দেশনা। আইন অনুযায়ী যে পেমেন্টের রেকর্ড রাখতে হয়, শুধু সেগুলো থেকে যায়। মুছে ফেলা শেষ হলে আপনাকে ইমেইলে জানাব।

৩. আপনি কোনো দোকানের কাস্টমার হলে

আপনি Facebook, Instagram, WhatsApp বা ওয়েবসাইটে কোনো দোকানকে মেসেজ করলে সেই কথোপকথন দোকানের অ্যাকাউন্টে থাকে। মুছতে চাইলে দোকানকে বলুন, অথবা উপরের ইমেইলে দোকানের নাম আর আপনার নাম বা ফোন নম্বর দিয়ে লিখুন — আমরা সেই দোকান থেকে আপনার মেসেজ ও তথ্য মুছে দেব।